হোম ডেলিভারি পলিসি

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে গাঁয়ের বাজার–এর নিজস্ব হোম ডেলিভারি সুবিধা রয়েছে।

  • হোম ডেলিভারি চার্জ: মাত্র ৬০ টাকা
  • বহুতল ভবনের ২য় তলা পর্যন্ত যেকোনো ওজনের পণ্য সরবরাহ করা হবে।
  • ২য় তলার উপরে হলে ১৫ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জের আওতায় পড়বে।
  • ১৫ কেজির বেশি হলে প্রতি অতিরিক্ত ৫ কেজির জন্য ১০ টাকা হারে বাড়তি চার্জ প্রযোজ্য হবে।
  • তবে ভবনে লিফট থাকলে এবং লিফট ব্যবহারের মাধ্যমে পণ্য বহন করা গেলে কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না

কুরিয়ার ডেলিভারি পলিসি

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের বাইরে, যেখানে গাঁয়ের বাজার–এর নিজস্ব হোম ডেলিভারি সুবিধা নেই, সেখানে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়। এ ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে—


📦 স্টেডফাস্ট কুরিয়ার

✅ স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি করা হয়।
✅ পার্সেলের ওজন ৪ কেজি পর্যন্ত কুরিয়ার চার্জ ১৬০ টাকা
  এর পরবর্তী প্রতি ১ কেজির জন্য ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।
✅ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা রয়েছে।
  তবে কুরিয়ার চার্জ বাবদ ন্যূনতম ১৬০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে।
✅ পার্সেল বুকিংয়ের পর পৌঁছাতে ২–৩ কার্যদিবস সময় লাগতে পারে।
কোনো পচনশীল পণ্য পাঠানো যাবে না।


📦 সুন্দরবন / AJR কুরিয়ার

স্টেডফাস্ট ব্যতীত আমরা সুন্দরবনAJR কুরিয়ারের মাধ্যমেও পণ্য বুকিং করে থাকি।
এই ক্ষেত্রে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে ডেলিভারি সুবিধা নেই। অন্যান্য শর্তাবলি—

✅ কুরিয়ার চার্জসহ পণ্যের সম্পূর্ণ মূল্য অগ্রিম বিকাশ / নগদ / কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।
সর্বনিম্ন কুরিয়ার চার্জ ১৬০ টাকা (পণ্যের পরিমাণ অনুযায়ী চার্জ বাড়তে পারে)।
২৫ কেজি চালের বস্তার চার্জ ২০০ টাকা
৫ লিটার তেলের চার্জ ১৫০ টাকা
  ➡️ শুধুমাত্র জেলা পর্যায়ের (ব্রাঞ্চ অফিস) পর্যন্ত প্রযোজ্য।
  ➡️ এই দুটি পণ্যের সঙ্গে অন্য যেকোনো পণ্য যুক্ত হলে অতিরিক্ত ১৪০ টাকা চার্জ যোগ হবে।
  ➡️ পণ্যের পরিমাণ বেশি হলে চার্জ আরও বাড়তে পারে।
কাঁচের জারের কোনো পণ্য বুকিং করা যাবে না।
কোনো পচনশীল পণ্য পাঠানো যাবে না।
✅ পার্সেল বুকিংয়ের পর পৌঁছাতে ২–৩ কার্যদিবস সময় লাগতে পারে।


📌 শুক্রবার ও শনিবার কুরিয়ার বুকিং বন্ধ থাকে।