Delivery policy
হোম ডেলিভারি পলিসি
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে গাঁয়ের বাজার–এর নিজস্ব হোম ডেলিভারি সুবিধা রয়েছে।
- হোম ডেলিভারি চার্জ: মাত্র ৬০ টাকা
- বহুতল ভবনের ২য় তলা পর্যন্ত যেকোনো ওজনের পণ্য সরবরাহ করা হবে।
- ২য় তলার উপরে হলে ১৫ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জের আওতায় পড়বে।
- ১৫ কেজির বেশি হলে প্রতি অতিরিক্ত ৫ কেজির জন্য ১০ টাকা হারে বাড়তি চার্জ প্রযোজ্য হবে।
- তবে ভবনে লিফট থাকলে এবং লিফট ব্যবহারের মাধ্যমে পণ্য বহন করা গেলে কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না।
কুরিয়ার ডেলিভারি পলিসি
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরের বাইরে, যেখানে গাঁয়ের বাজার–এর নিজস্ব হোম ডেলিভারি সুবিধা নেই, সেখানে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়। এ ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে—
📦 স্টেডফাস্ট কুরিয়ার
✅ স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি করা হয়।
✅ পার্সেলের ওজন ৪ কেজি পর্যন্ত কুরিয়ার চার্জ ১৬০ টাকা।
এর পরবর্তী প্রতি ১ কেজির জন্য ২০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য।
✅ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা রয়েছে।
তবে কুরিয়ার চার্জ বাবদ ন্যূনতম ১৬০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে।
✅ পার্সেল বুকিংয়ের পর পৌঁছাতে ২–৩ কার্যদিবস সময় লাগতে পারে।
✅ কোনো পচনশীল পণ্য পাঠানো যাবে না।
📦 সুন্দরবন / AJR কুরিয়ার
স্টেডফাস্ট ব্যতীত আমরা সুন্দরবন ও AJR কুরিয়ারের মাধ্যমেও পণ্য বুকিং করে থাকি।
এই ক্ষেত্রে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে ডেলিভারি সুবিধা নেই। অন্যান্য শর্তাবলি—
✅ কুরিয়ার চার্জসহ পণ্যের সম্পূর্ণ মূল্য অগ্রিম বিকাশ / নগদ / কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।
✅ সর্বনিম্ন কুরিয়ার চার্জ ১৬০ টাকা (পণ্যের পরিমাণ অনুযায়ী চার্জ বাড়তে পারে)।
✅ ২৫ কেজি চালের বস্তার চার্জ ২০০ টাকা
✅ ৫ লিটার তেলের চার্জ ১৫০ টাকা
➡️ শুধুমাত্র জেলা পর্যায়ের (ব্রাঞ্চ অফিস) পর্যন্ত প্রযোজ্য।
➡️ এই দুটি পণ্যের সঙ্গে অন্য যেকোনো পণ্য যুক্ত হলে অতিরিক্ত ১৪০ টাকা চার্জ যোগ হবে।
➡️ পণ্যের পরিমাণ বেশি হলে চার্জ আরও বাড়তে পারে।
✅ কাঁচের জারের কোনো পণ্য বুকিং করা যাবে না।
✅ কোনো পচনশীল পণ্য পাঠানো যাবে না।
✅ পার্সেল বুকিংয়ের পর পৌঁছাতে ২–৩ কার্যদিবস সময় লাগতে পারে।