Ghee (সরের ঘি )
Hajari Gur (হাজারি গুড়)
মানিকগঞ্জের হাজারি গুড় শত বছরের ঐতিহ্যবাহী খেজুর গুড়, লোভনীয় স্বাদ ও মনমুগ্ধকর সুগন্ধের জন্য দেশের পাশাপাশি লন্ডন, ইতালি, ভারতসহ বিদেশেও সমাদৃত। হাজারি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গুড় উৎপাদনে যুক্ত। ঐতিহ্যবাহী এই গুড়কে সরকারিভাবে ‘ঝিটকার হাজারি গুড়’ নামে ব্র্যান্ডিং করা হয়েছে।
উৎপাদন প্রক্রিয়ায় খেজুরের রসকে ধীরে ধীরে জ্বাল দিয়ে ফুটিয়ে মাটির পাত্রে ছেকে, দুইজন কারিগর কাঠ বা তালের লাঠি দিয়ে ঘুটা দিতে দিতে ধবধবে সাদা বাদামি রঙে রূপান্তরিত করা হয়। এটি পিঠা-পায়েশ, মিষ্টি এবং দৈনন্দিন খাবারে ব্যবহার উপযোগী।










